পদ্যপাতা ০১

ভালো নেই এ জীবন । মোঃ মুকুল মিয়া

স্বপ্নটা আজ বিবর্ণ হয়ে গেছে
ফ্যাকাশে হয়েছে সব চাওয়া।
যে সংকল্পে জীবন চলছিলো,
সে সংকল্পে কনো এতো প্রতিবন্ধকতা?
ছয়েতে আপনজন হারা,একুশের ধাক্কা
সব মিলিয়ে জীবন যেন,
মরুর বুকে বৃষ্টির আকাক্ষা।

পদ্যপাতা ০১

স্থবির স্থানাঙ্ক ।  পংকজ পাল

অযুত নিস্তব্ধতা যেখানে স্থির হয়ে আছে,
সেখানে সংবেদের কোনো তূণজ দহন নেই;
নয়নবারির উষ্ণতা এক মরীচিকা মাত্র—
এখানে সত্য কেবল হিমায়িত মায়াজাল।

পদ্যপাতা ০১

আটকে থাকা । রীনা পন্ডিত

কোথাও যেন আটকে আছি
আমি কি তবে গাছের মতো
আটকে থাকি মাটির সনে,
অশ্বত্থের সবুজ মায়ায় নিশুতি আলিঙ্গনে
মোহাবিষ্ট মৌন বাঁধনে।
কেউ তবুও বুকের খুব গভীরে

পদ্যপাতা ০১

দুঃখ এবং মহিমা । তপন কুমার তপু 

পৃথিবীতে এমন কেউ কি আছে যে কাউকে দুঃখ দেয়নি কিম্বা নিজে দুঃখ পায়নি সে জীবনে,
দুঃখ কে বিক্রি করতে চেয়েছিলাম ভেবেছিলাম কিছু দুঃখ বিক্রি করে সুখ কিনে আনবো,,
দুঃখ তো বিক্রি করতে পারলাম ই না, বরং ভাবলাম দুঃখ কেই জীরন সাথী করবো।
অচেনা সুখের যাত্রা পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি দুঃখ পাই একান্ত ই মনে ও প্রাণে।।

Notice

পদ্যপাতা নির্বাচিত কবিতা

প্রিয় কবিবৃন্দ। অসংখ্য গুণী কবি কবিতা জমা দিয়েছিলেন। প্রত্যেকটি কবিতা ছিল সুন্দর। আমাদের লক্ষ্যের সাথে যায়, শুধু এমন কবিতাই আমরা নির্বাচন করেছি। ভালো বা মন্দ বিচারে এ নির্বাচন পদ্ধতি ছিল না।

Notice

পদ্যপাতা – Frequently Asked Questions (FAQ)

১) পদ্যপাতা আসলে কী?
পদ্যপাতা একটি বহুমাত্রিক কবিতা প্ল্যাটফর্ম—যেখানে কবিতা শুধু লেখা নয়, কণ্ঠ পায়, দৃশ্য পায়, প্রাণ পায়। আমরা কবিতাকে বইয়ের পাতা থেকে তুলে এনে ই-বুক, আবৃত্তি এবং দৃশ্যকাব্যের মাধ্যমে পাঠক–শ্রোতা–দর্শকের সামনে উপস্থাপন করি।

২)  কারা অংশ নিতে পারবেন?
যে কেউ কবিতা লিখেন—নতুন, উদীয়মান বা প্রতিষ্ঠিত—সবাই অংশ নিতে পারবেন। বয়স, পরিচিতি বা পূর্বপ্রকাশ—কোনোটিই বাধা নয়। কবিতা শক্ত হলে দরজা খোলা।

৩) কবিতা পাঠানোর পর কী হবে?

Scroll to Top