আমার একটা শহর ছিলো । জীবন ধর 

একটি হাসির শহর ছিলো , যে শহরে পাখির গান ছিলো,
ভোরের মিষ্টি আজান ছিলো, মন্দিরেতে ঘন্টা বাজতো মধুর সুরে
সুখের ছবি উঠতো ভেসে নয়ন জুড়ে!

সেই শহরের প্রাণ ছিলো, কান্না হাসির গল্প ছিলো,
মুক্তির মিছিলের স্লোগান ছিলো, স্বাধীনতার স্বপ্ন ছিলো বুক জুড়ে
সন্ধ্যা প্রদীপ হাসতো সবার ঘরে ঘরে!

সেই শহরটা আমার ছিলো, দেশ দরদী বিশ্বজনীন নেতা ছিলো,
প্রিয়তমার মন জুড়ানো হাসি ছিলো, ছিলো মায়ের স্নিগ্ধ কোমল মধুর হাসি
সেই শহরটা আমি ভীষণ ভালোবাসি!

সেই শহরটার আজ হাসি নাই, শীতল ছায়ার আবাস নাই,
আজান ধ্বনির আওয়াজ নাই, মিলিয়ে গেছে ঘন্টা ধ্বনি আজ মন্দিরে
এখন হিংসা বিদ্বেষ হানাহানি শহর জুড়ে!

সেই শহরটার প্রাণ নাই, ঠাকুরমার ঝুলির গল্প নাই,
প্রতিবাদের সুশ্রী কোন ভাষা নাই,
সাওয়া মাওয়া এখন প্রতিবাদের ভাষা
হারিয়ে গেছে দিন বদলের স্বপ্নসুখের আশা!

স্বাধীনতার মূল্য নাই, অপরাধীর সাজা নাই,
সত্য কথা বলার লোক নাই, উচিত কথা বলতে গেলেই দোষ
মিথ্যা অপবাদে পুড়িয়ে মারে
জীবন্ত মানুষ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top