স্বপ্নটা আজ বিবর্ণ হয়ে গেছে
ফ্যাকাশে হয়েছে সব চাওয়া।
যে সংকল্পে জীবন চলছিলো,
সে সংকল্পে কনো এতো প্রতিবন্ধকতা?
ছয়েতে আপনজন হারা,একুশের ধাক্কা
সব মিলিয়ে জীবন যেন,
মরুর বুকে বৃষ্টির আকাক্ষা।
রক্ত, মাংস গুনে হয়তো মানুষ,
জীবন চলছে শুধুই নিঃশ্বাসে।
বৈঠা বিহীন নৌকা যোগে,
পাড়ি দেয়া কী সম্ভব,গন্তব্যস্থলে?
যেন হিমঘরে পরে আছি
হয়ে মৃত লাশ।
শীতের তীব্র কুয়াশা গায়ে মাখলেও
হয়না অনুভূত টান্ডা,
কিংবা গীষ্মের তপ্ত রোদের গরম।
তোমারা সবাই প্রার্থনায় রাইখো
ভালো নেই এ জীবন।
