পৃথিবীতে এমন কেউ কি আছে যে কাউকে দুঃখ দেয়নি কিম্বা নিজে দুঃখ পায়নি সে জীবনে,
দুঃখ কে বিক্রি করতে চেয়েছিলাম ভেবেছিলাম কিছু দুঃখ বিক্রি করে সুখ কিনে আনবো,,
দুঃখ তো বিক্রি করতে পারলাম ই না, বরং ভাবলাম দুঃখ কেই জীরন সাথী করবো।
অচেনা সুখের যাত্রা পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি দুঃখ পাই একান্ত ই মনে ও প্রাণে।।
দুঃখের আদি কারণ টা যে কি- ভাবতে পারিনা আমি দার্শনিক গার্বের মতো,
কিম্বা ডয়সেন পাউলের মত ভাষাতত্ত্ববিদ ও হয়তো দিয়ে যেতে পারিনি দুঃখ টা কি?
তিনশত খ্রীষ্টাব্দে পাণিণি ব্যকারণে জানাতে পারনি দুঃখের অব্যয় কিম্বা ক্রিয়ার ভূর্তকি।
মন ই কি জাগতিক দুঃখ কষ্টের, পাওয়া না পাওয়ার শোকে বিকশিত।।
মনে প্রাণে প্রিয় কোন কিছু না পাওয়ার বেদনাটাই দুঃখের উৎপত্তিস্থল ,
মূলতঃ অদৃশ্য আগুন অদৃশ্যতায় জ্বলে ওঠে স্বমহিমায় তোমায় ও আমার হৃদয় গহ্বরে,,
অদৃশ্য দুঃখকে কি? কেউ বলো এ জগতে,কারো কাছে বিক্রি করতে পারে,??
দুঃখ মানুষ মানুষকে দিতে পারে আবার নিজে পেতেও পারে- তাইতো দুঃখে দুনয়নে ভরে ওঠে জল।।
