সবকিছুই পরিবর্তনশীল,
শুধু আমিই কেন চিরহরিৎ?
হলুদ খামের দিনগুলো—
ফিরে পেতে চাই বারবার।
কিসের আকুলতা!
কিসের ব্যাকুলতা!
খোঁজ নেয় কে আর!
আরাধ্য সবকিছুই কেটে খায়
হাহাকারের ঘুণপোঁকা।
সবাই ছেড়ে গেছে—
বিরাণভূমিতে আমি একা,
লেপ্টে আছে জন্মদাগের মতো
হলুদ খামের সকাল,দুপুর, রাত।
আহারে!কী সুন্দরই না ছিল!
হলুদ খামের দিন।
আঠা সরে যেতেই খসে পড়ত
গন্ধরাজের স্নিগ্ধতা।
কতো ডাকি,
কতো কাঁদি,
হলুদখামের দিন তবু
সরে সরে যায়।
