অস্তিত্বে তুমি I সুমাইয়া আজিজ স্মৃতি

হার না মানা এই আমি
তোমায় ভালোবাসি বলেই
হার মেনেছি!

হার মেনেছি অস্তিত্বে,
স্থান দিয়েছি হৃদয়ে, ধমনীতে,
নতজানু হয়ে মেখে নিয়েছি যে কলঙ্ক!
সেই কলঙ্কের কালীমা মেখেও
ঠিক ঠিক চাঁদের ন্যায়,
মিষ্টি আভাস ছড়িয়েছি যে সর্বত্র।

শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে,
এই আমি! মেনে নিয়েছি যে সব!

ভালোবাসায় আমি কেঁদেছি,
অশ্রুসিক্ত নয়ন মুছে,
আমি আবার হেসেছি।
ভাঙতে ভাঙতে নিজেকে গড়েছি!
কেন জানো? শুধু তোমায় ভালোবাসি বলে।

তোমার অস্তিত্ব যে বাঁচতে শেখায়,
এই আমাকে!
ভগ্ন হৃদয়ে তুমি যেন প্রজ্জ্বলিত!
তুমিই যেন আশার আলো,
তোমায় আমি বেসেছি যে ভীষণ ভালো!

দূরে থেকেও তুমি নও যেন দূরে!
তোমার অস্তিত্ব যে, আমার পুরোটা হৃদয় জুড়ে!
এ জীবনের একদিন শেষ আছে,
অস্তিত্বের, নেই যে কোন শেষ!

আমার অস্তিত্বে, তোমার অস্তিত্ব
এ মূল্য নিয়েই যে আমি ছুটি!
ছুটে চলি….. আর চলি
আমি তোমায়, শুধু তাই নয়!
তোমার এই অস্তিত্বকে
বড্ড ভীষণ ভালোবাসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top