অন্ধ আইন I ফখরুল ইসলাম মামুন 

আমি কবি ভাঙতে চাই।
অন্ধ আইনের কাছে কেন?
টাকায় বিক্রি হচ্ছে ভাই?

অপরাধী জালেম গুলো
গদি দখল করে আছে
চুপচাপ নিরবে বসে
জাতিকে আজ কাঁদাচ্ছে।

জাতির স্বপ্ন জাতির আশা
সবই হচ্ছে মিথ্যা টাকায়
স্বদেশ ভালোবাসি বলে
অন্ধ আইনে ঢাকায়।

প্রশাসন আজ করছে না
অপরাধী বিচার চিহ্নিত
দেশটা আজ ভরে গেছে
সন্ত্রাসী জঙ্গী যতো।

আমি হলাম সমসাময়িক
বিপ্লবী কবি ফখরুল
তোদের কাছে মাথা নত করে
করব না খোদার কসম ভুল।

আমি চাই সকাল সন্ধ্যা
অন্ধ আইন হোক ভাঙচুর
টাকা কাছে বিক্রি না হোক
ছাড়তে হবে জগত কুল।

ওগো গুনি চিন্তা করো
তোমার গদিতে আজ বসে
অন্ধ আইনের জন্য কিন্তু
ছাড় পাবে কি খোদার কাছে।

যে দেশেতে মানুষ মেরে
হয়না মানুষের বিচার
সেই দেশেতে কিসের আইন?
বলেন একটু ভাইজান।

আমি ফখরুল ইসলাম
এমন একটি আইন চাই
কুরআন হাদিসের আইন দেখে
শেষ সময়ে বিদায় চাই চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top