স্বপ্ন যেখানে আকাশকে I নাজমুন নাহার (লিমা)

ছুঁয়ে যায়। তখন আমি কে?
আমি তো এক নগণ্য মানুষ মাত্র,
ইচ্ছে অনিচ্ছার মাঝেও আমি দাঁড়াই,
কারন আমি জানি আমি ঠিক,
তুমি ভুল।
তোমার চাওয়া-পাওয়ার মাঝে, আমি যখন বুঝতে পারি,
বেলা হলো যে দেরী,তারপরও আমি জানি,
তোমাকে চাইতে নেই, অসমতা,অসচ্ছতা,
রাগ,অভিমানকে ঘিরে, তোমার চিন্তা আমি ভাঙাতে
চাইনে যে, তুমি মনে করো না,
আমি ই ভুল তুমিই ঠিক,
সবাইকে যদি আর্তনাদ করে বলে দেই,
হ্যা আমি ভুল করেছি, তুমিই ঠিক ছিলে,
সম্মান জানাই তোমার মতামতের মূল্যায়নকে।
আমি চাই,
তোমার পেছনেই থাকতে,
কিন্তু সেটিও তো তুমি বোঝনি।
হয়তো বা এটিই নিয়তি।
তোমার আমার পথচলাটা হয়তো বা এই টুকুই।

কোন এক শীতের দিনে শুরু আবার হালকা শীত আর হালকা গরমে শেষ,
হয়তো বা কেউই বুঝবে না, আমার এই আলিঙ্গন,
তবু জানি আমি, ভালোবাসোতো আমায়,
দিন ক্ষণ সবই, বোঝ,
হয়তো বা প্রকাশ টা করো না।
হয়তো বা নেই কোন চাহিদা পত্র।
হয়তো বা আছে,মান অভিমানের এক শ্বেতপত্র।

তোমাকে আমি ভালোবাসি,সবসময়ই বলি,
ভালোথেকো, যেখানেই থাকো।

হয়তো বা এটিই নিয়তি,
তোমার আমার পথচলাটা হয়তো বা এই টুকুই।

কোন এক শীতের দিনে শুরু
আবার হালকা শীত আর হালকা গরমে শেষ,
হয়তো বা কেউই বুঝবে না, আমার এই আলিঙ্গন,
তবু জানি আমি ভালোবাসোতো আমায়,
দিন ক্ষণ সবই বোঝ,
হয়তো বা প্রকাশ টা করো না।
হয়তো বা নেই
কোন চাহিদা পত্র।
হয়তো বা আছে,
মান অভিমানের এক শ্বেতপত্র।

তোমাকে আমি ভালোবাসি,
সবসময়ই বলি, ভালোথেকো,
যেখানেই থাকো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top