হে মহান তুমি দিয়েছো মোদের
দিয়েছো জগতে ঠাঁই।
তুমি চালাও এই বিশ্ব ভূবন
তুমি ছাড়া কেউ নাই॥
ফুলেফলে ভরা গাছপালা ঘেরা
সবই তো তোমার দয়া।
দমে দমে ডাকি তোমারে প্রভূ
তুমি দিও মোরে মায়া॥
ক্ষনকালের এই পৃথিবীতে এসে
ভুলে যাই আমি সব।
হে মহান তুমি ক্ষমা করে দিও
তুমি যে আমার রব॥
কাল হাশরের ময়দানে তুমি
দিও আরশের ছায়া।
ডান হাতে দিও আমলনামা
দিও তুমি দয়া মায়া॥
