আগে যখন গাঁয়ে যেতাম
ঘুরে ফিরে মাকে পেতাম
দুচোখ ভরে দেখতাম তাকে,
এখন আমি গাঁয়ে গেলে
দিখি না আর মাকে।
মা ছাড়া গাঁ খাঁ খাঁ করে
মন টানে না মাটির ঘরে,
সারা বাড়ি খুঁজে খুঁজে
ডাকি আমি তাকে,
দেখি না আর মাকে।
মার সাথে গায়ের পেয়েছি মিল,
সেথায় পেতাম সুখ অনাবিল,
এখন সে গাঁ বিরান লাগে,
তবু আমার গায়ের বুকে
মায়ের ছবি জাগে।
মাকে খুঁজি পুকুর পারে
রান্না ঘরে চুলার ধারে
আদর করে ভাত বেড়ে আর
কেউ না আমায় ডাকে,
এখন আমি গাঁয়ে গেলে
দেখি না আর মাকে।
