পদ্যপাতার সঙ্গে যুক্ত প্রতিটি কবি ও কবিতাপ্রেমীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পদ্যপাতার হোয়াটসঅ্যাপ গ্রুপটি আমাদের প্রাথমিক এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে আমরা দ্রুত মতবিনিময় ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া শেয়ার করতে পারি। পদ্যপাতার সম্পৃক্ততাকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে আপনার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মপরিকল্পনাসমূহ:
- ২০২৭ সালের জানুয়ারিতে দিনব্যাপী একটি ‘কবিতা উৎসব’ আয়োজন করা এবং এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা গ্রহণ।
- কবিতা বিষয়ক একটি নিয়মিত ত্রৈমাসিক প্রকাশনা বের করার পরিকল্পনা।
- পদ্যপাতার অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট উন্নয়ন, যাতে সবাই সেখানে স্বাচ্ছন্দ্যে কবিতা পোস্ট ও সংরক্ষণ করতে পারেন।
- পদ্যপাতার অফিসিয়াল ফেসবুক গ্রুপকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তোলা।
- পাঠক ও সমালোচকদের গঠনমূলক আলোচনায় উদ্বুদ্ধ করা।
উপরোক্ত বিষয়গুলো আলোচনার জন্য উন্মুক্ত রাখা হলো। আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য এই মাসেই সবচেয়ে সক্রিয় সদস্যদের নিয়ে একটি ‘পদ্যপাতা পরিষদ’ বা কার্যকরী টিম গঠন করা হবে। আপনার মূল্যবান মতামত দিতে থাকুন ।
আমাদের সঙ্গে যুক্ত থাকুন:
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/poddopaataa
ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@poddopaataa
ওয়েবসাইট: https://poddopaataa.dreamakerbd.com/
( পদ্যপাতা ড্রিম মেকার ক্রিয়েটিভ স্টিশেনের (dreamakerbd.com) একটি ইনিশিয়েটিভ )
