পদ্যপাতা – Frequently Asked Questions (FAQ)

১) পদ্যপাতা আসলে কী?
পদ্যপাতা একটি বহুমাত্রিক কবিতা প্ল্যাটফর্ম—যেখানে কবিতা শুধু লেখা নয়, কণ্ঠ পায়, দৃশ্য পায়, প্রাণ পায়। আমরা কবিতাকে বইয়ের পাতা থেকে তুলে এনে ই-বুক, আবৃত্তি এবং দৃশ্যকাব্যের মাধ্যমে পাঠক–শ্রোতা–দর্শকের সামনে উপস্থাপন করি।

২)  কারা অংশ নিতে পারবেন?
যে কেউ কবিতা লিখেন—নতুন, উদীয়মান বা প্রতিষ্ঠিত—সবাই অংশ নিতে পারবেন। বয়স, পরিচিতি বা পূর্বপ্রকাশ—কোনোটিই বাধা নয়। কবিতা শক্ত হলে দরজা খোলা।

৩) কবিতা পাঠানোর পর কী হবে?
আপনার কবিতা প্রথমে আমাদের নির্বাচনী টিম পর্যালোচনা করবে। নির্বাচিত হলে আপনাকে জানানো হবে। নির্বাচিত না হলে কোনো রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে না।  তবে প্রেরিত কবিতা ওয়েবসাইট, ব্লগ ও ই-বুকে স্থান পাবে।

৪) নির্বাচনের মানদণ্ড কী?
আমরা কবিতাকে ‘ভালো–খারাপ’ তকমায় ফেলি না। আমরা দেখি কবিতাটি কতটা সর্বজনীন ও শ্রুতিমধুর । এর ভেতরে দৃশ্যায়নের সম্ভাবনা কতটা শক্তিশালী, আবৃত্তি ও ভিডিও রূপান্তরের উপযোগিতা আছে কি না, যে কবিতাকে সবকটি মাধ্যমে উপস্থাপন করা সম্ভব, সেগুলোই মূলত রেজিস্ট্রেশনের জন্য চূড়ান্ত করা হয়।

৫) রেজিস্ট্রেশন ফি কেন নেওয়া হয়?
নির্বাচিত কবিতার আবৃত্তি, ভিডিও প্রোডাকশন, প্রচার, ই-বুক প্রস্তুতি এবং আয়োজন ব্যয় পরিচালনার জন্য এই ফি নেওয়া হয়। এটি একটি সৃজনশীল বিনিয়োগ—কবিতার বিস্তৃত প্রকাশের জন্য।

৬) আবৃত্তি ও ভিডিও কীভাবে প্রকাশ হবে?
নির্বাচিত কবিতার আবৃত্তি বা দৃশ্যকাব্য ভিডিও আকারে প্রকাশ ও প্রচার করা হবে। জনপ্রিয়তা নির্ধারণে থাকবে—লাইক, কমেন্ট, শেয়ার । বিশেষজ্ঞ বিচারক বোর্ডের মূল্যায়ন,জনপ্রিয়তা আর মান—দুটোই বিবেচনায় আসবে।

৭) পদ্যপাতা কতদিন পরপর আয়োজন করা হয়?
আমাদের পরিকল্পনা প্রতি ৪ মাস অন্তর নিয়মিত আয়োজন করা। প্রতিটি পর্ব শেষ হবে একটি সরাসরি মঞ্চায়ন ও মিলনমেলায়।

৮) মঞ্চায়নে কী থাকবে?
বরেণ্য কবিদের উপস্থিতি , সেরা ও জনপ্রিয় কবিদের সম্মাননা, ক্রেস্ট ও স্যুভেনিয়ার, সৌজন্য আপ্যায়ন,  আমরা এটিকে একটি সাহিত্য উৎসবে রূপ দিতে চাই—যেখানে কবিতা শুধু পড়া নয়, উদযাপিত হবে।

৯) নির্বাচিত হওয়ার পর ফি সংক্রান্ত জটিলতা হলে?
কোনো আর্থিক সীমাবদ্ধতা থাকলে তা আলোচনার মাধ্যমে সমন্বয় করা যাবে। সৃজনশীলতার পথে অর্থ যেন প্রাচীর না হয়—এই বিশ্বাসে আমরা কাজ করি।

১০) পদ্যপাতা কমিউনিটি কীভাবে ব্যবহার করব?
এই প্ল্যাটফর্ম শুধু প্রকাশের জায়গা নয়, সহযোগিতার ক্ষেত্রও।  আপনি চাইলে—নিজের বই প্রচার করতে , যৌথ প্রজেক্ট শুরু করতে, অন্য কবিদের সঙ্গে কাজ করতে, মতামত ও আলোচনা করতে, আমাদের কমিউনিটি ও গ্রুপে যুক্ত থাকতে পারেন।

১১ ) আমি কেন পদ্যপাতায় যুক্ত হব?
কারণ সময় বদলেছে। মানুষ এখন শুধু পড়ে না—শোনে, দেখে, শেয়ার করে। আপনার কবিতা যদি কাগজ ছাড়িয়ে কণ্ঠ আর পর্দায় বাঁচতে চায়—পদ্যপাতা সেই সেতু।

পদ্যপাতা অ্যাওয়ার্ড হোক আপনার গর্বের বিষয় ।

1 thought on “পদ্যপাতা – Frequently Asked Questions (FAQ)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top